ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন পরবর্তী সাভারে নৌকা ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১১-১-২০২৪ দুপুর ৪:৫৩

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রাতে উভয় পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করে।গ্রেপ্তারকৃতরা হলেন- তালুকদার মো. তৌহিদ জং মুরাদের সমর্থক, সাভার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম ও মো. ফারুক হোসেন এবং ডা. এনামুর রহমানের সমর্থক মো. সাঈম ও সম্পদ।

নৌকা ও ঈগল সমর্থকদের সংঘর্ষে শতাধিক আহত  খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ জানুয়ারি কাতলাপুর কেন্দ্রের ফলাফলে কিছু ভোটে এগিয়ে যায় স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ। এতে করে ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমর্থকরা চড়াও হয় নৌকার সমর্থকদের ওপর। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে থানায় খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) রাসেলের ওপর মীমাংসার দায়িত্ব পড়ে। পরে এসআই রাসেল স্থানীয় হালিমের ওপর মীমাংসার দায়িত্ব দিলে গতকাল বুধবার হালিমের অফিসে যান উভয় পক্ষের সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে ঈগলের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- তালুকদার মো. তৌহিদ জং মুরাদের সমর্থক মো. হৃদয়, পান্না ও সাগর। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী ডা. এনামুর রহমানের সমর্থক ইকবাল হোসেন সম্পদ, সিফাত, সায়মন, সাগর ও সাভার পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল  বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছে। দুই মামলায় উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার