শিবচরে আওয়ামী লীগের আনন্দ মিছিল
মাদারীপুর-১ (শিবচর) আসনের সপ্তমবারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদের টানা দুইবারের সরকার দলীয় চীফ হুইপ ও টানা তিনবারের আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসনে আনন্দ মিছিল, সমাবেশ ও রং খেলেছে দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়। পরে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় অনেক নেতাকর্মী আনন্দে রং খেলায় অংশ নেন।
পরে ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা, যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান ও স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম সহ দলীয় নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন