নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নির্বাচন শেষ হলেও দলীয় নেতা-কর্মীদের মধ্যে পক্ষ বিপক্ষ কাজ করাকে কেন্দ্র করে নেতাকর্মীরা হামলার স্বীকার হয়েছেন। আহতদের অভিযোগ সুত্রে জানা যায়, বর্তমান সরকারের সংসদ সদস্যের অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ এর ট্রাক মার্কার পক্ষে ভোট করায় কয়েকজনের উপর এই হামলা হয়েছে বলে জানিয়েছেন।
আহতরা হলেন, হাজীপুর ইউনিয়নের মহাজন বাড়ির হাজি জয়নাল আবেদীনের ছেলে মামুনুর রশীদ মামুনের উপর শিহাব উদ্দিনের ছোট ভাই সৈকত হামলা করে। নরোত্তমপুর ইউনিয়নের চৌকিদার মো. মিলনের ছেলে আজিম উদ্দিনের উপর বদনা রুবেল, হ্রদয় সহ ৫০-৬০ জন হামলা করে। হাজিপুর ইউনিয়নের গাজি আমিন উল্লাহ মিয়ার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন এবং দুর্গাপুর ইউনিয়নের বকশো আলী ব্যাপারী বাড়ির নুর নবী উপর মৃদ্দা বাড়ি চন্দন মিয়ার ছেলে জাবেদের হামলা করেছে।
আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাবেক চৌমুহনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সাল আহত নেতাকর্মীদেরকে দেখতে আসেন।
এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন থেকে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে কোন অভিযোগ আসে নি এবং জানেন না। হয়তো এইসব নিজস্ব দ্বন্ধ থেকে হতে পারে বলে জানান। সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল জানান, যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন