শিবসা নদী ভরাটি সরকারী ১ বিঘা জমিতে স্থাপনা তৈরীর অভিযোগ
খুলনার পাইকগাছায় কোটি টাকা মূল্যের শিবসা নদী ভরাটি সরকারী জমি দখল করে মৎস্য আড়ৎদারী সমিতির বিরুদ্ধে পাঁকা স্থাপনা করার অভিযোগ পাওয়া গেছে। জানাগোছ, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের কাজে স্থানীয় প্রশাসনের ব্যস্ত থাকার সুযোগ নিয়ে পৌর সদরের মাছ কাঁটা ঘেষা সরকারী জমিতে অবৈধ ভাবে পাঁকা পাচালী' দিয়ে ভিতরে স্থাপনার কাজ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, উপজেলা ও পৌরসভার পাশ দিয়ে বহে যাওয়া এক সময়ের ক্ষরস্রোতা শিবসা নদীতে পলী জমে নদীর দু'পাড়ে বিশাল আকারের চর জেগে উঠে। বিভিন্ন সময় নদী পাড়ের বাসিন্দারা ও প্রভাবশালী ব্যক্তিরা কারো না কারোর ছত্র ছায়ায় থেকে ১ নং খাস খতিয়ানের নদী ভরাটি সরকারী জমি দখল করে মৎস্য ঘের, ঘরবাড়ী ও কাঁচা-পাঁকা স্থাপনা তৈরী করে দখল করেন। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে এ সব ঘের ও স্থাপনা উচ্ছেদ করলেও ভুমি দস্যুদের দৌরাত্ম থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় স্থানীয় মৎস্য আড়ৎদারী সমিতি প্রায় ১বিঘা নদী ভরাটি সরকারী জমিতে বালি ভরাট করে পাঁকা পাঁচালী দেওয়া শুরু করেন। ইতোপূর্বে সহকারী কমিশনার (ভূমি) কে নিয়ে সাবেক ইউএনও মমতাজ বেগম স্থাপনার নির্মান কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে প্রশাসনের এ দু'কর্মকর্তার বদলী ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আড়ৎদারী সমিতি পাঁচালীর ভিতর বিশাল আকারের পাঁকা স্থাপনার নির্মান কাজ অব্যাহত রেখেছেন।
সরকারী জমিতে বালি ভরাট করে পাঁকা স্থাপনা তৈরীর বিষয়ে জানতে চাইলে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন ও সম্পাদক মিঠু নায়েব দাবী করেন আমরা ক্রয়কৃত জমির উপর স্থাপনা করছি।
তবে গদাইপুর ইউনিয়ন উপ-সহকারী( ভূমি) কর্মকর্তা মোছাঃ লতিফা খানম বলেন, বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে আড়ৎদারী সমিতির নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন,নদীর জমি শ্রেনী পরিবর্তন করে দখল ও পাঁকা স্থাপনা করার প্রশ্নই উঠে না। নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে যারা সরকারী জমিতে এসব স্থাপনা করছেন তা দ্রুত উচ্ছেদ করে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া
চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ
জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন
বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ ঝুলছিল বৈদ্যুতিক খুঁটিতে
সীমান্তে ভারতীয় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ি বিজিবির জালে
মা মেয়েকে বাঁচাতে নিজের কিডনি দিতে চান , অর্থ না থাকায় অপারেশন অনিশ্চিত
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ
আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী
নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
Link Copied