ব্যবসায়ীর অফিসে হামলা ও লুট, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ
ঢাকার সাভারে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রার্থীর সমর্থক ওসমান গনী (৩৮) নামের এক যুবককে মারধর ও অফিস ভাংচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুর দেরটায় উপজেলার আশুলিয়া থানাধীন সুবন্দী নতুননগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওসমান সুবন্দী নতুননগর এলাকার মো. মিয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো, আশুলিয়ার সুবন্দী কালারটেক এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. নাদিম (৩২), মো. জয়নাল হকের ছেলে মো. রুবেল (৩০) ও মো. জিয়া উদ্দিনের ছেলে মো. সারোয়ার হোসেন ছানু (৩১)।
ভুক্তভোগী মো. ওসমান বলেন, আমি এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচন করেছি এবং ওনার নির্বাচনী ক্যাম্পে দায়িত্ব পালন করেছি সে কারনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের সমর্থক নাদিম, রুবেল ও ছানুর নেতৃত্বে আরো ১৫/২০ জনের দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার ব্যাবসায়ীক কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা আমাকে ও আমার কর্মচারী সজিবকে মারধর ও আমার অফিসে ব্যাপক ভাংচুর চালায় এবং কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় তারা আমার অফিসের দেয়ালে ঝুলানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে নিচে ফেলে রাখে। পরে তারা আমার অফিসে তালা ঝুলিয়ে দিয়ে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় দৈনিক সকালের সময়কে বলেন এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্হলে গিয়াছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন