ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

‘ক্যাসিনো সাঈদের’ লোকজনের হামলার অভিযোগ উঠেছে সদ্য সাবেক এমপির গাড়িবহরে


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ২:৪০
ক্যাসিনো সাঈদের’ লোকজনের হামলার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ওরফে 'ক্যাসিনো সাঈদে'র লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম।স্থানীয়দের বরাতে তিনি জানান, হামলায় সাবেক এমপি বুলবুলের ব্যক্তিগত সহকারি সাইফুর রহমান সোহেল ও তাদের গাড়িচালক ফারুক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে।সাবেক এমপি এবাদুল করিম বুলবুল এবং অভিযুক্ত একেএম মমিনুল হক সাঈদের গ্রামের বাড়ি একই এলাকায়। আহত সাইফুর রহমান সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাবেক এমপি বুলবুলের সমর্থক নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।'
'সভা শেষ করে ঢাকায় ফেরার পথে আওয়ামী লীগ কার্যালয় থেকে অল্প দুরত্বে সলিমগঞ্জ বাজারের সামনে ক্যাসিনো সাঈদের গ্রামের বাড়ি থোল্লাকান্দির বাসিন্দা আমিনুল আমাকে গাড়ি থেকে নামতে বলেন। আমি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানালে আমিনুলের সঙ্গে থাকা পিস্তলধারীসহ আরও কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা মাইক্রোবাসের একটি কাঁচ ভেঙে ফেলে এবং আমাকে ও গাড়িচালক ফারুককে আহত করে। এরই মধ্যে এলাকার সাধারণ মানুষ তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়,' বলেন তিনি।জানতে চাইলে সাবেক এমপি এবাদুল করিম বুলবুল বলেন, 'গতকাল বিকেলে স্থানীয় কিছু সন্ত্রাসী আমাদের বহরের একটি মাইক্রোবাসে হামলা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'এদিকে অভিযুক্ত একেএম মমিনুল হক সাঈদের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এ ব্যাপাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, 'সাবেক এমপির গাড়িবহরে হামলার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন