ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রাধিকার চায় প্রান্তিক জনগোষ্ঠী


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ৪:৪৯

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইন, রোবোটিক্স, বিগ ডাটা, মেডিকেল স্ক্রাইব, সাইবার নিরাপত্তার মতো উন্নত প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রান্তিক জনগোষ্ঠীর তরুনদেরকে অগ্রাধিকার দিতে হবে। 

শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) অবলম্বন কনফারেন্স রুমে নাগরিক প্লাটফরম জনউদ্যোগের আয়োজনে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

স্মার্ট বাংলাদেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়্যুথ লিডার আদুরী রানী রবিদাস ও ফাতিমা জান্নাত রাইসা। 

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে দলিত ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠী সুযোগের অভাবে আর দশজনের থেকে পিছিয়ে রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ইত্যাদি থেকে যেমন তারা পিছিয়ে আছেন, তেমনি পিছিয়ে আছেন মৌলিক মানবাধিকার থেকেও। ফলে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠানকে স্বপ্রনোদিত হতে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে দলিত ও বিভিন্ন জাতিগোষ্ঠীর কর্মসংস্থান, স্বাস্থ্য সেবা, পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নত, শিক্ষা, ভাষা ও সংস্কৃতি উন্নয়নে কাজ করার দাবী জানান। 
জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর কবির তনু, শিক্ষক অঞ্জলী রানী দেবী, আহাদুজ্জামান রিমু, মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট, গোলাম রব্বানী মুসা, বাংলাদেশ রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, সুনীল রবিদাস, ইয়্যুথ ফোরামের সুচিত্রা মুর্মু তৃষ্ণা প্রমুখ। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা