ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে যুবকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৪ বিকাল ৫:২৮
পটুয়াখালীর বাউফলে মো.সবুজ সিকদার (৩৫) নামে এক যুবকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পরে।জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাতেরকাঠী গ্রামের বাসিন্দা সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।স্থানীয়দের অভিযোগ, স্থানীয় এক ইউপি সদস্যের ছত্রছায়ায় সবুজ এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, শুধু সবুজ না, আরও অনেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সবুজসহ যারা মাদক ব্যবসা করেন এবং মাদক ব্যবসায়ীদের যাঁরা আশ্রয় দেন তাঁদেরকেও আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। তা না হলে ছাত্র ও যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। 
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ইয়াবা সেবনের ভিডিওটি আমার নজরে এসেছে। সত্যতা যাচাইয়ের জন্য ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা