ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ৪:৩৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একজন। দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর গ্রামে সোমবার (৩১ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওল্টু মণ্ডলের বাড়ি একই গ্রামের মাঝের পাড়ায়। আহত হয়েছে তার ৮ বছরের ছেলে আকাশ আলী।
 
নিহতের স্ত্রী ফাতেমা খাতুন জানান, তাদের টিনের বাড়ি। কদিন থেকে বৃষ্টি হওয়ায় বিদ্যুতের তার নষ্ট হয়ে পুরো বাড়িটি বিদ্যুতায়িত হয়। দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফেরেন ওল্টু। ঘরে ওঠার সময় টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় ছেলে আকাশ ঘরে উঠলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায় ঘরে থাকা একটি ছাগল।
 
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক ওল্টু মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে ‍আনার আগেই মারা যান ওল্টু মণ্ডল। আহত শিশু আকাশের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ