ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ছয় দিন হলো দেখা মিলছে না সূর্যের, দূর্ভোগে নিম্ন আয়ের মানুষ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ১২:২৯

একে একে চলে গেলো টানা ছয় দিন তবুও দেখা মিলছেনা সূর্যের ফলে চরম শীত ও দূর্ভোগের মধ্য দিয়ে দিন যাপন করছে  উত্তরের জেলা গাইবান্ধার মাঠে, ঘাটে ও রোডে খেটে খাওয়া  নিম্ন আয়ের মানুষ গুলো । এই জেলা হিমালয় পর্বতের খুব কাছে হওয়ায়  প্রতিবছরেই শীতের সময় বিশেষ করে  জানুয়ারীর মাঝা মাঝি থেকে ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে খুব কষ্টে দিন যাপন করতে হয় । 

জেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় শীত নিবারনের  জন্য  নিম্ন আয়ের মানুষেরা বাড়ির উঠানে খড় খুঁটা  জালিয়ে নিচ্ছে একটু উষ্ণতা । এবিষয়ে কথা হয় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের জবেদা বেগম ৬৫ সহ কয়েকজন খেটে খাওয়া মানুষের সাথে তারা বলেন, টানা পাঁচ দিন ধরে  সূর্যের কোন দেখা নেই যার কারণে আমরা চরম বিপদে পড়েছি শীতের জন্য ঠিকঠাক ভাবে কামকাজও পাওয়া যাচ্ছে না। আমরাও কাজকর্ম করতে পারছি না। কাজে যেতে পারছি না, কেউ কাজে ও নিচ্ছে না তাই দারিদ্রতার মধ্যে  জীবন যাপন করতেছি, 

এদিকে দক্ষিণ বুড়াইল গ্রামের মুদি দোকানদার খাজা মিয়া বলেন, শীতের কারণে দোকানে অনেক বেচা কেনা কমেগেছে, কাষ্টমার বাড়ি থেকে বের হচ্ছেনা শীতের কারনে।

কালির বাজারে অটো ভ্যান চালক শফিকুল ইসলাম  বলেন, এই তীব্র শীতে আমরা গাড়ি নিয়ে  রাস্তায় বেড়াতে পারছি না আর গাড়ি নিয়ে বের হলেও জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে আমাদের, কারন কনকনে শীত আর  হাড়কাঁপানো ঠাণ্ডায় আমরা গাড়ির স্টাডিং সঠিক ভাবে ধরতে পারি না, আর সন্ধ্যা নামার সাথে সাথে ঘন কুয়াশায় অন্ধকার হয়ে যায় রাস্তা ঠিকভাবে দেখতে পারি না । এই তীব্র শীত আর হাড়কাঁপানো ঠাণ্ডায় আমরা খুবেই নাজেহাল হয়ে পড়েছি খুব দূচিন্তায় দিন পার করছি, বিশেষ করে শিশু বাচ্চা এবং বয়স্কদের নিয়ে।এই ঠান্ডায় তাদের মধ্যে দেখা দিচ্ছে সর্দি কাশি সহ নানান ধরনের রোগ। শীত নিবারনের জন্য এখন পর্যন্ত সরকারি বেসরকারি ভাবে কেউ কোন প্রকার সহায়তা হাত বাড়িয়ে দেয় নি বিশেষ করে শীত নিবারনের জন্য শীত বস্ত্র।

এবিষয়ে উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল পাশা এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিচিভ করেনি। 

এদিকে গাইবান্ধা আবহাওয়া অফিস সূত্রে জানা যায় এই ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহ আরো তিন হতে চার দিন অব্যহত থাকবে এর পরে কিছু টা ভালো হবে এবং  আজকে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০. ৩ ডিগ্রি সেলসিয়াস যা কয়েক দিনের চেয়ে রেকর্ড তাপমাত্রা আজকে।

গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কাজ অব্যাহত রয়েছে প্রতিটি উপজেলায় ইউ নো ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ