চোরাচালানকারীর কাছ থেকে সোনা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন পুলিশ সদস্য
চোরাচালানকারীর কাছ থেকে সোনা ছিনতাইয়ের ঘটনায় খুলনার লবণচরা থানার তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার দেখানো হয়েছে ‘পাচারকারীকে’ও। শুক্রবার রাতে এসআই মোকলুকুর রহমান বাদী হয়ে মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানার ওসি মো. হাফিজুর রহমান জানান। গ্রেপ্তাররা হলেন- খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা ব্যাসদেব দে, লবণচরা থানার এসআই মোস্তফা জামান, এএসআই আহসান হাবীব ও কনস্টেবল মুরাদ। মামলার বরাতে পুলিশ জানায়, ব্যাসদেব দে একজন পেশাদার সোনা পাচারকারী। শুক্রবার দুপুরে তিনি ছয়টি সোনার বার ভারতে পাচারের জন্য টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাসে করে সাতক্ষীরায় যাচ্ছিলেন। বাসটি খুলনার সাচিবুনিয়া মোড়ে থামিয়ে তল্লাশি চালান তিন পুলিশ সদস্য। এ সময় ব্যাসদেব দে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধরেন। পরে তার কাছে থাকা ছয়টি সোনার বারের মধ্যে তিনটি ছিনিয়ে নেন তারা। বাকি তিনটি তাকে দিয়ে মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ছেড়ে দেন। তিনটি সোনার বারের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। মামলায় আরও বলা হয়, বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ব্যাসদেব। পরে সন্ধ্যায় ওই তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়। লবণচরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, পাচারকারীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। আর তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন