ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা সংক্রন্ত বিরোধের জেরে এক যুবক নিহত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ৩:১৭
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে জমাজমা সংক্রান্ত বিবাদে নুর আলম (২৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
রোববার (১৪ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত নুর আলম মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের হাফিজার রহমানের ছেলে।
এর আগে গত সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামে হামলার এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ৮ জানুয়ারি দুপুর ১ টার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন নুর আলম মিয়া। স্থানীয়রা গুরুতর অবস্থায় নুর আলমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ জানুয়ারি) সকালে নুর আলম মিয়া মৃত্যুবরণ করেন।
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ইতোপূর্বে এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা