ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কনকনে শীতকে উপেক্ষা করে কাদামাটিতে স্বপ্ন বুনতে ব্যস্ত কৃষক


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ১২:৫৫

ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন ফুলছড়ি উপজেলার কৃষকরা। আমন ঘরে তোলার পর প্রচণ্ড শীত উপেক্ষা করে এ চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা।

ইরি-বোরো চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষ-মাঘ। এ দুই মাস বোরো জমিতে ধানের চারা রোপণ করতে হয়।

চারা রোপণে এসময়ের শৈত্য প্রবাহ ও কুয়াশা চাষীদের দমাতে পারে না। তাই সারাদেশের মত ফুলছড়ির কৃষকরাও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করছেন।

আবহাওয়া গরি মশি করায় এবার বীজতলার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । অতিবৃষ্টি ও বন্যার কবল থেকে নিরাপদে ধান ঘরে তোলার জন্য ফুলছড়ি উপজেলার কৃষকরা এবার আগাম বীজতলা তৈরি করেছিলেন। তাই রোপণও শুরু হয় অন্যান্য বছরের তুলনায় অনেকটা আগে। জেলা জুড়ে এখন চলছে ধানের চারা রোপণের মহোৎসব।

ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিন্টু মিয়া সকালের সময়কে বলেন, চলতি মৌসুমে ফুলছড়ি উপজেলা চরাঞ্চল সহ সাতটি ইউনিয়নে  প্রায় ৭ হাজার ১৩৮ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি।
ইরি বোরো ধানের চারা রোপনে প্রতিনিয়ত মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার"রা পরামর্শ দিয়ে যাচ্ছেন। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা