ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সাংবাদিক মানিক সাহা হত্যার দুই দশক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ১:৫১

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক সাহার ২০তম হত্যাবার্ষিকী সোমবার। ২০০৪ সালের এদিনে খুলনা প্রেসক্লাব থেকে রিকশায় করে আহসান আহমেদ রোডে নিজ বাড়িতে যাওয়ার সময় ক্লাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। সাংবাদিক মানিক সাহা দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনাস্থ জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলা’র খ-কালীন সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। সাংবাদিক মানিক সাহার হত্যাবাষির্কী উপলক্ষে সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী, রতন সেন পাবলিক লাইব্রেরী, সাংবাদিক সংগঠনসমুহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে খুলনা প্রেসক্লাব শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, স্মরণ ও আলোচনা সভা প্রভৃতি। অন্যদিকে, সাংবাদিক মানিক সাহা হত্যা ঘটনার রাতেই খুলনা সদর থানায় হত্যা ও বিস্ফোরক অংশে পৃথক দুটি মামলা হয়। যার বাদী ছিলেন খুলনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রণজিৎ কুমার পাল। ওই মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়। দুটি মামলার হত্যা অংশে ৯ আসামী সাজাপ্রাপ্ত হলেও বিস্ফোরক মামলায় সকলে বেকসুর খালাস পান। ২০০৪ সালের ২০ হত্যা মামলায় ১৩জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর এ হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন সাজা দেন খুলনার দ্রুত বিচার আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার। অপরদিকে ২০০৭ সালের ১৯ মার্চ একই আসামিদের অভিযুক্ত করে বিস্ফোরক মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। একই বছর এ মামলার অধিকতর তদন্ত শেষে একজন যুক্ত হয়ে আসামী হন ১৪জন। তবে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই আসামিদের মধ্যে তিনজন ক্রসফায়ারে মারা যান। পরে ১১ আসামি নিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। হত্যা মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্তরা হলেন সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন, সাত্তার ওরফে ডিস্কো ছাতার, বেল্লাল, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাফায়াত ওরফে শওকত ওরফে সাকা পলাতক। ক্রসফায়ারে নিহতরা হলেন- আব্দুর রশিদ, আলতাফ ওরফে বিডিআর আলতাফ এবং মাহফুজ ওরফে মফিজ ওরফে নাসিম ওরফে শফিকুল ইসলাম। এছাড়া খালাসপ্রাপ্তরা হলেন ওমর ফারুক ওরফে কচি ও হাই ইসলাম।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি