ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা,নিম্নবিত্তের ভিড় ফুটপাতের দোকানে


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ২:২

জেঁকে বসেছে শীত। সেই সুবাদে গাইবান্ধার জিবি মার্কেটে  জমে উঠেছে শীত বস্ত্রের বেচাকেনা। বিভিন্ন স্থানে ফুটপাতে শীতের কাপড়ের দোকানগুলোতেও বিক্রি বেড়েছে। জমে উঠেছে ব্যবসা।শীতের আগমনে ভ্রাম্যমাণ এসব দোকানে ভিড় করছে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনেকেই আবার ভ্যানে করেও শীতের পোশাক বিক্রি করছেন। 

আবার,হাট-বাজারকে কেন্দ্র করে বসে ভ্রাম্যমাণ দোকান।এসব শীতের কাপড়ের দোকান গুলোতে রয়েছে প্যান্ট, ট্রাউজার, শার্ট, চাদর, জ্যাকেট, সোয়েটার, উলের টুপি, মাফলার, কোর্ট, কান টুপি, মোজাসহ অনেক রকমের শীতের পোশাক। ছেলে, মেয়ে, শিশু, বয়স্কসহ নানান বয়সের মানুষের পোশাক পাওয়া যায় স্বল্প মূল্য। ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে এসব পোশাক কিনতে বিকেল থেকে ভিড় জমাচ্ছে ক্রেতারা । পছন্দের পোষাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন তারা। ক্রেতা-বিক্রেতাদের দর-দামে মুখরিত হচ্ছে অস্থায়ী এসব দোকান গুলোতে।

কালির বাজারের পোশাক বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, প্রতি বছর শীতের সময় আমি এখানে শীতের কাপড় বিক্রি করি। মূলত শীত বাড়লে আমাদের বেচাকেনা অনেক বেড়ে যায়। হঠাৎ করে শীত নামায় আমাদের ফুটপাতের দোকান গুলোতে বিক্রি বেড়েছে।

গাইবান্ধা জিবি মার্কেটের ফুটপাতের ব্যবসায়ী আলী হোসেন জানান, নিম্ন আয়ের মানুষেরা শীতের প্রয়োজনীয় কাপড়-চোপড় আমাদের কাছ থেকেই কিনে। আমাদের কাছ থেকে তারা অনেক কমে দামে ভালো মানের পণ্য ক্রয় করতে পারে। শো-রুমের দামের সঙ্গে আমাদের দামের ব্যবধান অনেক। তাই বলা যায় নিম্ন আয়ের মানুষের কেনাকাটার ভরসাস্থল হচ্ছে আমাদের এই ফুটপাতের দোকান গুলো ।

ফুলছড়ি হাটে ফুটপাত থেকে শীতের কাপড় কিনতে আসা মমিনুল ইসলাম বলেন, আমি সব সময় ফুটপাত থেকে জামা-কাপড় কিনে থাকি। কম দামে মোটামুটি ভালো মানের পণ্য পাওয়া যায়। আমি নিজের জন্য ৩০০ টাকা দিয়ে একটি জ্যাকেট ক্রয় করেছি। তবে ফুটপাতে কিছু কিনলে পলিতে দেয় আর মার্কেটে শপিং ব্যাগ এটুকুই পার্থক্য। আমি মনে করি ফুটপাত থেকে কিনলে আমাদের অনেক সাশ্রয় হয়।

কালির বাজারে পোষাক কিনতে আসা রেজিয়া বেগম নামের এক নারী ক্রেতা বলেন,দুই ছেলে ও এক মেয়ে আমার। শীত এসেছে তাই তাদের শীতের জামা কিনতে ফুটপাতের দোকান গুলোতে আসলাম। এখানে কম দামে শীতের জামা পাওয়া যায়।

শীতের কাপড় কিনতে আসা ইজিবাইক চালক মনু মিয়া বলেন, আমি অল্প আয়ের মানুষ। বড় বড় মার্কেট থেকে শীতের পোষাক কেনার সামর্থ না থাকাতে ফুটপাত থেকেই কাপড় কিনতে কিনি । শীত নিবারণের জন্য এখানে  মোটামুটি ভালো মানের কাপড় পাওয়া যায়। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা