রাজবাড়ীতে পড়ে থাকা প্লাস্টিক এখন মূল্যবান পণ্য
পথে ঘাটে পড়ে থাকে যে প্লাস্টিক পরিবেশ দূষণ করে সেটিই এখন মূল্যবান পণ্য। রাজবাড়ীতে কুড়িয়ে আনা এই প্লাস্টিক প্রক্রিয়াজাত করে বানানো হচ্ছে কাঁচামাল। যা যাচ্ছে দেশ-বিদেশের কারখানায়।
মেশিনে কাটা হচ্ছে বিভিন্ন সাজের প্লাস্টিকের বোতল। রাজবাড়ীর একটি কারখানায় এভাবেই পরিত্যক্ত প্লাস্টিক পণ্য পরিণত হচ্ছে ছোট ছোট গুড়ায়। মেশিনের মাধ্যমে কাটার পর তাতে মেশানো হয় মেডিসিন। এরপর ধুয়ে, রোদে শুকিয়ে তা প্যাকেটজাত করা হয়।
প্যাকেটজাত রঙিন প্লাস্টিকের এসব টুকরো কাঁচামাল হিসেবে যাচ্ছে ঢাকার একটি বড় শিল্প কারখানায়। আর সাদা অংশ রপ্তানি হচ্ছে চীনে। যা প্রক্রিয়াজাত করে, পরবর্তীতে তৈরি হয় নতুন পণ্য। এই কাঁচামাল থেকে তৈরি হচ্ছে নতুন প্লাস্টিক পণ্য।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় নামক এলাকায় এমন এক কারখানার মালিক আক্তার হোসেন জানান এতোদিন পথে ঘাটে পড়ে থেকে যা পরিবেশ নষ্ট করতো, সেই প্লাস্টিকই এখন মূল্যবান পণ্য। তবে পরিবেশবান্ধব এই উদ্যোগে ঋণ সুবিধা মেলে না আমাদের মত উদ্যোক্তাদের।
রাজবাড়ী জেলায় এখন এমন অনেক কারখানা আছে কয়েকটি। যেখানে কাজ করে ৫০-৬০ জন শ্রমিক। এসব কারখানায় সংগ্রহ করা সাড়ে সাতশো টন প্লাস্টিক থেকে সপ্তাহে গুঁড়া তৈরি হয় ৫ টনের মতো। তাতে বছরে আয় কোটি টাকার উপর।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান