ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইফতেখার বাবুর মতবিনিময় সভা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ৪:১

দিনাজপুরের ঘোড়াঘাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে ইফতেখার আহমেদ বাবু'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে এক অস্থায়ী কার্যালয়ে তিনি ঘোড়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, তিনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী হিসেবে সাধারণ জনগণের মাঝে সেবা করে আসছি। বিগত দিনে করোনাকালীন সময়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য ও বিভিন্ন সেবা সামগ্রী পৌঁছে দিয়েছি। এছাড়াও মানুষের বিপদে আপদে যেকোনো সময় পাশে থাকার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, গত ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বই মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। এ সময় তিনি উপজেলার একজন পরিচিত মুখ ও প্রতিবাদী মানুষ হিসেবে সাধারণ জনগণের দোয়া, ভালোবাসা ও ভোট পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, মোহনা টিভি প্রতিনিধি সামসুল ইসলাম সামু, এশিয়ান টিভি প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, মাহফুজুর রহমান সরকার, সোহানুজ্জামান সোহান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা