ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মাদক নির্মূলের ঘোষনা দিলেন শরণখোলা থানার নবাগত ওসি


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ৪:৩০
মাদক নির্মূল এবং ইভটিজিং বন্ধের ঘোষনা দিলেন বাগেরহাটের শরণখোলা থানার নবাগত ওসি এইচ এম কামরুজ্জামান। সোমবার রাতে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই ঘোষনা দেন তিনি। 
এছাড়া বাল্যবিবাহের বিরুদ্ধে সামাাজিক প্রতিরোধ গড়ে তুলতে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ করার কথাও বলেন এই পুলিশ কর্মকর্তা। এসকল উদ্যোগ সফলভাবে বাস্তায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার।  
শরণখোলা প্রেসক্লাবে সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসায়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন, হুমায়ুন কবির, মিজানুর রাকিব, সাংবাদিক আমিনুল ইসলাম সাগর, আনোয়ার হোসেন, সাবেরা ঝর্ণা, মনিরুজ্জামান আকন, মাহাফুজুর রহমান বাপ্পি, মাসুদ মীর প্রমূখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ