খাগড়াছড়ির দূর্গম পাহাড়ে গাঁজার চাষ
১০ কোটি টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস করলো প্রশাসন
পার্বত্য চট্টগ্রামে যুব সমাজ ধ্বংসে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারী চক্র। দূর্গম পাহাড়ে মাদকের বিস্তার ঘটাতে ব্যবসায়ীরা নির্জনে একের পর একর টিলা যুক্ত জমিতে গাঁজার চাষ করে আসছে। এমন একটি এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে হানা দেয় প্রশাসন।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার ৩ নং রাবার বাগানের পর চৌধুরী পাড়া এলাকায় দুর্গম পাহাড়ী ছড়ার পাড়ে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে প্রায় ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয় প্রশাসন। যার আনুমানিক ওজন ১০ হাজার কেজি,মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।
মঙ্গলবার (১৬ জানুয়ারী ২০২৪) সকালে সেনাবাহিনী,পুলিশ এর যৌথ অভিযান চালিয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ আরিফুল আমিন নেতৃত্বে এতে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরীরসহ মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা এসব গাঁজা ক্ষেত কেটে ধ্বংস করে দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। এ সময় অপরাধীদের বিষয়ে সজাগ থেকে মাদক কারবারীদের নিমূলে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার।
এর আগে সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ঠ আছে। কোন ধরনের মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। যে বা যারা যুব সমাজ ধ্বংসের জন্য মাদকের বিস্তারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে প্রশাসন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ আরিফুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে যে গোষ্ঠিই জড়িত থাক তাদের ছাড় দেয়া হবে না। জড়িতদের শনার্তে প্রশাসন কাজ করছে জানিয়ে তিনি বলেন, বর্তমান পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ প্রশাসন সক্রিয় আছে অপরাধীদের কোন ছাড় নেই বলে তিনি মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন