ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চৌগাছায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৬-১-২০২৪ বিকাল ৫:৫৭

যশোরের চৌগাছায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ বøক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মঙ্গলবার মশিউরনগর মাঠে আনুষ্ঠানিকভাবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের শিশু মৃত্যু, মাতৃমৃত্যু হার কমেছে। আমাদের গড় আয়ু বেড়েছে। আমাদের দেশ ছোট হলেও আমাদের জনসংখ্যা বেশী। পৃথিবীর অনেক দেশ আছে যা আয়তনে অনেক বড়। কিন্তু লোকসংখ্যা খুবই কম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পরিকল্পিতভাবে এগুচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সবক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। ১৭ কোটি মানুষের ৩৪ কোটি হাতকে কর্মমূখীভাবে তৈরি করলে আমরা আরো এগিয়ে যাব। তিনি আরো বলেন, আমাদের কৃষিজমি সঠিকভাবে ব্যবহার করতে হবে। নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে আরো এগিয়ে যেতে হবে।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন যশোরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সুশান্ত কুমার তরফদার, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ,  স্থানীয় কৃষক আনোয়ার হোসেন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, সহকারী কমিশনার মাহির আমিন, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক (শস্য) সমরেন বিশ্বাস, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষক) আনিছুজ্জামান খানসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক বোরো ধানের সমলয় চাষাবাদ বøক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করেন। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার