ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-১-২০২৪ বিকাল ৫:৫৭
টাঙ্গাইলে প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের কল্যাণে মানুষ এর উদ্যোগে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৬ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন (রাসেল)। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রি অফিসার আসাদুজ্জামান, জেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার মিলি, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খান, শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু, সদস্য মোঃ ফরহাদ, শিওলী' সহ অন্যান্য সুধীজন। 
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালোলাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের অভিভাবক আমার শ্বশুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব এর কাছ থেকে। আমার স্বামী সুমন খান মাহবুব আমার প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ