সোনাতলায় জুয়া ও মাদকের জমজমাট বানিজ্য
সোনাতলার চরপাড়ায় জুয়া ও মদের জমজমাট বানিজ্য, দেখার সময় নেই পুলিশের।ঘটনাটি বগুড়ার সোনাতলা থানার চরপাড়ায়। পুলিশকে বিষয়টি অবহিত করলে সাংবাদিকের বাসায় বোমা হামলা ও প্রাননাসের হুমকিদেয়। জুয়া ও মাদক বন্ধ ও নিরাপত্তা চেয়ে জনৈক সাংবাদিক পুলিশ মহাপরিদর্শক,স্বরাষ্ট্র সচিব,ডিজিএফ আই সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বরাবর অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাযায় চরপাড়া এলাকার শামসুল ইসলাম ও শহিদুল ইসলামের নেত্রিত্বে প্রতিদিন বিকাল থেকে বিভিন্ন ধরনের মাদকের রমরমা বানিজ্য শুরু হয় চলে গভীর রাত পর্যন্ত।এক ই সাথে চলে জুয়ার আসর।এলাকার উঠতি বয়সের তরুনরা যেন হুমড়ি খেয়ে পড়ছে এই আসরে।ওই সাংবাদিক মদ ও জুয়া বন্দের জন্য সোনাতলা থানার ওসির মুঠোফোনে বিষয়টি জানতে চেয়ে ফোন দিলে তিনি বিষয়টি অবহিত আছেন বলে জানান। অভিযান চালিয়ে মাদক কারবারি ও জুয়াড়ুদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেননা কেন জানতে চাইলে তিনি বলেন এর থেকেও অধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আমাদের।বিষয়টি বগুড়া জেলা গোয়েন্দা শাখার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে মোবাইলে অবহিত করলে তিনিও বলেন এর থেকেও অনেক গুরুত্ব পূর্ণ কাজ রয়েছে তাদের। একটু পরেই উক্ত শামসুল ও শহিদুল বিভিন্ন লোকের মাধ্যমে হুমকি দিয়ে বলেন সাংবাদিক যদি এবিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করে বা সংবাদ পরিবেশন করে তাহলে তার বাড়িতে বোমা হামলা করবে ও তাকে মেরে ফেলব।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড