ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

ভৈরব নদে ৭০০ টন কয়লাবোঝাই জাহাজডুবি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ২:২৫

যশোরের অভয়নগরে ভৈরব নদে কয়লাভর্তি একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নদের ভাটপাড়া খেয়াঘাটে এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটির তলা ফেটে পানি প্রবেশ করে। জাহাজে ৭০০ মেট্রিক টন কয়লা ছিল। 

জাহাজটির মাস্টার মোহাম্মদ এনায়েত বলেন, গত শনিবার (৬ জানুয়ারি) মংলা থেকে ৭০০ টন কয়লা নিয়ে লাইটার জাহাজটি নওয়াপাড়ার উদ্দেশ্য রওনা দেয়। পরদিন সন্ধ্যায় জাহাজটি নওয়াপাড়া বন্দরে পৌঁছালেও নোঙর করার জন্য সিরিয়াল পায়নি। ফলে সেখান থেকে  সরিয়ে ভাটপাড়া খেয়াঘাটের অদূরে নোঙ্গর করে রাখা হয়। মঙ্গলবার বেলা ১১টারদিকে জাহাজটি ডুবতে থাকে। বিষয়টি টের পেয়ে আমরা কয়লা খালাসের চেষ্টা চালিয়েছি।

নওয়াপাড়া নৌবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, লাইটার জাহাজটিতে জেএইচএম গ্রুপের আমদানিকৃত কয়লা ছিল। ঘাটে সিরিয়াল না পাওয়ায় সেটি নদের ভেতর নোঙ্গর করে রাখা হয়েছিল। দুপুরে জাহাজ ডুবতে শুরু করার খবর পাই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, জাহাজের কয়লা আনলোড করে জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। স্বাভাবিক আছে নৌ চলাচল। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে।
জেএইচএম’র নওয়াপাড়া অফিসের কর্মকর্তা জগদীশ চন্দ্র মণ্ডল বলেন, লাইটার জাহাজ ডুবার ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে। ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে একটি জাহাজটির তলা ফেটে পানি প্রবেশের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন