পায়ে হেটে পাবনা শহরের স্মৃতিবিজড়িত আড্ডাস্থলগুলো ঘুরলেন রাষ্ট্রপতি
নিজ শহর পাবনার বিভিন্ন স্মৃতিবিজড়িত আড্ডাস্থলগুলো ঘুরলেন দেশের ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সদস্য ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর নিজে পায়ে হেটে শহরের আড্ডাস্থলগুলো ঘুরেন পাবনার এই সুর্যসন্তান।
এদিন সন্ধ্যা ৭টার দিকে পাবনা সার্কিট হাউজ থেকে তার অন্যতম আড্ডাস্থল পাবনা ডায়াবেটিকস সমিতিতে প্রবেশ করেন। সেখান কয়েক মিনিট অতিবাহিত করার পর পায়ে হেটে আসেন আরেক আড্ডাস্থল লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে।সেখান থেকে দেশের সুনামধন্য প্যারাডাইস সুইটস ঘুরে রাত সাড়ে ৮টার দিকে প্রবেশ করেন স্মৃতিবিজড়িত প্রিয় সংগঠন পাবনা প্রেসক্লাবে। সেখানে বেশকিছু সময় অতিবাহিত করে রাষ্ট্রপতির নির্ধারিত গাড়িতে কওে ফেরেন সার্কিট হাউজে। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বন্ধুবান্ধব ও নেতাকর্মীরা।
এর আগে দুপুর ৩টার দিকে চার দিনের সফরে পাবনায় এসে পৌঁছান রাষ্ট্রপতি। চার দিনের সফরে তার আসার কথা ছিল সোমবার, এদিন বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়।আবহাওয়া অনুকূলে থাকায় সফরের দ্বিতীয়দিন মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর দুইটা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদীর বিমান বন্দরে অবতরণ করেন। এরপর তাকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেলে ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে ২২তম রাষ্ট্রধানকে গার্ড অব অনার দেয় হয়। গার্ড অব অনার শেষে বিশ্রমের পর সন্ধ্যার দিকে প্রিয় স্মৃতিবিজড়িত স্থানগুলোতে ঘুরতে বের হন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি