উদ্বোধনের উপেক্ষায় বাণিজ্য মেলা ব্যস্ত সময় কাটাচ্ছে শ্রমিকরা
রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ এক্্িরবিশন সেন্টারের বসতে যাচ্ছে আন্তর্জাতিক বানিজ্যমেলার আসর। রপ্তানি উন্নয়ন ব্যুরা (ইপিবি) ও বানিজ্য মন্ত্রনালয় যৌথ উদ্যেগে বানিজ্য মেলা আয়োজন করা হয়। ১ জানুয়ারি মেলার উদ্বোধনের কথা থাকলেও নির্বাচনের কারণে ২১ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা উদ্ধোধনকে সামনে রেখে সকল প্রস্তুতির কাজ চলছে বেশ জোড়েশোড়ে। নির্দিষ্ট সময়ে মেলা উদ্ধোধনকে সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে স্টলের নির্মানের কাজ। নির্মান শ্রমিকরা কাজে এতই ব্যস্ত যে কথা বলার সময় নেই তাদের। এবারের আসরে ৩’শ ফুট এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ায় ঢাকা থেকে আগত দর্শনার্থীরা ভোগান্তিহীন ভাবেই মেলায় আসতে পারবেন। তবে এশিয়ান বাইপাস সড়কের কাজ চলমান থাকার কারণে রূপগঞ্জ, নরসিংদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ সদর, ভৈরবসহ এসকল অঞ্চল থেকে আসা দর্শনার্থীরা যানজটের কারণে ভোগান্তিতে পড়তে পারে। মেলার সফল করতে প্রশাসন সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিবির অতিরিক্ত সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার।
সরেজমিন ঘুরে জানা গেছে, মেলার প্রধান ফটক ও প্রবেশদ্বারের কাজ চলছে। মেলার মূল অবকাঠামোর বাইরে চলছে বিভিন্ন দেশী বিদেশী কোম্পানীর প্যাভিলিয়ন নির্মাণের কাজ। মূল অবকাঠামোর ভেতরে বিভিন্ন প্রকার প্রসাধনী কোম্পানী, ইলেকট্রনিক্স ফার্নিচার, দেশী বিদেশী কাপড়ের দোকান রয়েছে। মেলা উদ্বোধনের আর মাত্র ৩ দিন বাকী থাকলেও মেলার সিংহভাগ ষ্টলই এখনো সম্পন্ন করতে পারেনি ব্যবসায়ীরা। এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকবে। এর মধ্যে ১৫-১৮টি বিদেশি স্টল রয়েছে। বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নেবেন। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্য মেলা শুরুর সময় পেছানো হয়। গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নতুন সরকারের দায়িত্ব গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে মেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর সেখানে তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তর করে সরকার।
ইপিবি সূত্রে জানা যায়, গত বছর বাণিজ্য মেলায় দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। গত বছর সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের ব্যবসায়ীরা তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। মাসব্যাপী এ মেলায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া মেলায় ৩০০ কোটি টাকার তাৎক্ষণিক রপ্তানি আদেশও পাওয়া যায়। মেলায় ৩০ থেকে ৩৫ লাখ দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন বলে জানায় ইপিবি। ২০২৩ সালে মেলার প্রবেশের টিকিটের দাম ছিল বড়দের জন্য ৪০ টাকা আর শিশুদের জন্য ২০ টাকা। এ বছরও একই হারে ফি নির্ধারণ করা হবে বলে ইপিবি কর্মকর্তারা জানিয়েছেন।
কেন্দ্রীয় কারাপন্য প্যাভিলিয়নের ঠিকাদার মজিবর রহমান বলেন, বানিজ্যমেলার প্রতিবছরই কারাপন্যের একটি ষ্টল থাকে। কারাগারে থাকা কয়েদীদের হাতে তৈরী পন্য এখানে প্রদর্শন করা হয়। আমার এ প্যাভিলিয়ন নির্মাণ শেষ পর্যায়ে আশা করি উদ্বোধনের আগেই আমরা এ প্যাভিলিয়নের কাজ শেষ করতে পারবো।
জারিন ফ্যাশনের ইনচার্জ রনি বলেন, আমরা প্রথমবারের মতো বানিজ্য মেলার ষ্টল নিয়েছি। আমাদের ষ্টলটি ২০ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ্য হিসেবে নিয়েছি। আমরা এখানে দেশীয়, ভারতীয় থ্রিপিছ ও পাকিস্তানি থ্রি-পিছ বিক্রি করবো। আমাদের স্টলের নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়ে গেছে। বাকী কাজ আমরা শীঘ্রই শেষ করতে পারবো বলে আশা করছি।
অলিম্পিক প্যাভিলিয়নের ইনচার্জ সেলিম বলেন, ৮০ লাখ টাকা ব্যায়ে নির্মাণ হচ্ছে অলিম্পিক বিস্কুট কোম্পানীর প্যাভিলিয়নটি। উদ্বোধনের আগে নির্মাণ কাজ শেষ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো বলা যাচ্ছে না নির্বাচনের কারনে মেলা পেছানো হয়েছে। তাই কাজও পরে শুরু করতে হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করবো উদ্বোধনের আগে নির্মাণ কাজ শেষ করতে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, উদ্বোধনের আগে ৮০-৯০ ভাগ স্টল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। মেলার ভেতরে ও বাইরে দর্শনার্থীদের নিরাপত্যার জন্য ৪-৫ পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া মেলার ভেতরে আমাদের নিজস্ব নিরাপত্যাকর্মী মোতায়েন থাকবে। পুরো মেলা জুড়ে প্রায় ৩’শ সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক