ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দৈনিক সকালের সময়ে নিউজ প্রকাশের পর

হাইমচরে ৫শত কেজি জাটকা জব্দ


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ৩:৫১

প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রি হচ্ছে হাইমচরের বিভিন্ন মৎস্য আড়তগুলোতে, ধ্বংস হচ্ছে ইলিশের প্রজম্ম এই শিরোনামে দৈনিক সকালের সময়সহ বিভিন্ন জাতীয় এবং স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ প্রকাশের পরে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘার্টে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা পুলিশ, নৌপুলিশ এর সম্মিলিত অভিযানে আনুমানিক ৫শত কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল এর নেতৃত্বে চরভৈরবী মাছঘার্ট এলাকায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ২ জনকে আটক করে ১ জন আড়তদারকে ৪ হাজার, ১ জন পাইকারকে ৩ হাজার। মোট দুইজন কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ও ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এবং জাটকা মাছ পরিবহন এর দায়ে ৭ টি নৌকা জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, চরভৈরবী মাছঘাটে মোবাইল কোর্টের মাধ্যমে সম্মিলিত অভিযানে জব্দকৃত ৫০০ কেজি মাছ ৮টি এতিমখানার বিতরণ করা হয়। এবং পাইকার পাইকারি ও খুচরা বিক্রেতা, জনপ্রতিনিধি এবং মৎস্যজীবী, ক্রেতা বিক্রেতা সহ উপস্থিত সকলকে বিশেষ কম্বিং অপারেশন এবং চলমান জাটকা রক্ষা কার্যক্রম বিষয়ে সচেতন করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, কোস্টগার্ড সিসি মোহাম্মদ এমদাদুল, হাইমচর থানা পুলিশ ও নীলকমল নৌপুলিশ এর কনটেনজান উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ