ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

হাওর রক্ষা বাঁধের কাজে ব্যাপক দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে তাহিরপুরে মানববন্ধন


মুরাদ মিয়া, তাহিরপুর photo মুরাদ মিয়া, তাহিরপুর
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ৪:৫৫

সুনামগঞ্জের তাহিরপুরে হাওর রক্ষা বাঁধের পিআইসি কমিটি গঠনে ব্যাপক অনিয়ম দুর্নীতি একমাস পার হয়ে যাওয়ার পরও ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন ও হাওর পাড়ের হাজার হাজার কৃষকরা। 

বুধবার ১৭ই জানুয়ারি দুপুরে তাহিরপুর উপজেলার আব্দুজ জহুর চত্বরে হাওর বাঁচাও আন্দোলনের আয়োজনে শত শত কৃষক ও সাধারণ মানুষকে নিয়ে এ মানববন্ধন অুষ্ঠিত হয়েছে।

হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি'পরিতোষ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া,কৃষক আয়নাল হক,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, কৃষক প্রতিনিধি ফারুক মিয়া,রুপক দাস,কৃপেশ, জুবায়ের,খায়রুল আলম প্রমুখ।

তারা জানান,তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষার জন্য চলতি বছরে ৮২ টি প্রকল্পের কাজ ১৫ ডিসেম্বর একযুগে শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ প্রকল্পের বাঁধের কাজ শুরু হয়নি। এর জন্য পাউবো ও উপজেলা প্রশাসন দায়ী। তারা ১৫ ডিসেম্বর লোক দেখানো কিছু কাজের উদ্বোধন করেছিলেন সে বাঁধগুলোর কাজও পুরোদমে  চলছে না। হাওর বাঁচাও আন্দোলনের নেতারা দাবি করেন এখন পর্যন্ত হাওরের ৫ শতাংশ কাজও শুরু হয়নি। কাজ যদি এখনও শুরুই না হয় তাহলে সঠিক সময়ে কিভাবে কাজ শেষ হবে।

উল্লেখ্যঃ বাঁধের শুরতেই পি আইসি গঠনে অনিয়মের অভিযোগ এনে ইউপি সদস্যসহ এলাকার সাধারণ কৃষক উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিলেও এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

বক্তারা বলেন বিগত বছরের ন্যায় এবারও বাঁধ বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে। তারা বলেন বাঁধের কাজের যে অবস্থা এতে আগাম বন্যা ও অতিবৃষ্টির পানিতে ফসল ডুবির শঙ্কা থাকায় কৃষকের ফসল ঝুঁকিতে থাকবে।অনতিবিলম্বে সকল বাঁধের কাজ শুরু না হলে কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ