মান্দায় মাদক সেবন ও বিক্রির দায়ে ২ জনের জেল
নওগাঁর মান্দা উপজেলার বড়পই ও চক শ্যামরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই জনকে জেল দেয়া হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু।
মোবাইল কোর্ট সূত্র জানায়, গোপন খবর পেয়ে কুশুম্বা ইউনিয়নের বড়পই ও চক শ্যামরা এলাকায় উপস্থিত হয়ে মাদক সেবনরত অবস্থায় সরিফুল ইসলাম (২৮) নামে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জোসনা বেগম (৪৩) নামে আরো এক নারীকে মাদক সংরক্ষণের দায়ে আটক করা হয়।
পরে সরিফুলকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড ও জোসনা বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু জানান, জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এসময় মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা করেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এমএসএম / এমএসএম
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন