শরীয়তপরের ডামুড্যায় দুস্থদের মধ্যে দুম্বার মাংস ও শীতবস্ত্র বিতরণ
শরীয়তপুরের ডামুড্যায় অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস ও শীতবস্ত্র বিভিন্ন আশ্রায়ণ প্রকল্পে , এতিমখানায় বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে দুম্বার মাংস উপজেলা পর্যায়ে পৌছানোর পর একই রাতে বিভিন্ন আশ্রায়ণ প্রকল্পে এতিমখানায় ওই মাংস পৌছে দেন উপজেলা প্রশাসন মোবাশ্বের আলম ।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ১৯ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। বুধবার বিকালে বরাদ্দ পাওয়া উক্ত মাংস উপজেলা পরিষদে আসে। প্রতিটি কার্টনে প্রায় ২০ কেজি করে মাংস রয়েছে। বুধবার রাতে দুম্বার মাংসগুলো প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন আশ্রায়ণ প্রকল্প ও এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: রেজাউল করিম বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ,আশ্রায়ণ প্রকল্প এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় সরকারি আশ্রায়ণ প্রকল্প, এতিমখানায় এ মাংস বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস উপজেলার বিভিন্ন আশ্রায়ণ প্রকল্পে, দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদারসহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার