ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ৪:৫

 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর অধীনে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানের লক্ষ্যে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। 

বুধবার (১৭ জানুয়ারী  ২০২৪) সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও সহায়তা প্রদান কর্মসূচিতে অতিথি বক্তা ছিলেন,  খাগড়াছড়ির জেলা মৎস্য অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক শরৎ কুমার ত্রিপুরা। 

প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, গুইমারা উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানের লক্ষ্যে ২০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও প্রশিক্ষণের দ্বিতীয় দিনে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে “ কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৩দিনের প্রশিক্ষণে গৃহপালিত পশুসহ মৎস্য চাষে প্রশিক্ষণার্থীদের মাঝে উদ্ভুদ্ধ করা হয়েছে। এছাড়াও কিভাবে গৃহপালিত পশুকে লালন পালন করতে এবং মাছ চাষে সফলতা আনা যায় সেই বিষয় আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন