ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে ১০ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ৪:১৩

 খাগড়াছড়িতে ১০ হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা শহরের কদমতলী এলাকায় পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বন্টন নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোকে অধিকতর ক্ষমতায়ন ও পার্বত্য শান্তিচুক্তির সুফল যাতে পার্বত্যবাসী ভোগ করতে পারে সে ব্যাপারে কাজ করা হবে।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরো একবার নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় খাগড়াছড়ি পৌরসভা’র মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ