সাভার উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভার উপজেলা পরিষদের বিজয় ৭১ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ১৮ ই জানুয়ারী আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক কর্মশালায় উপস্হিত হন।
উল্লেখ্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ২০১৬ সালে ধাঁমসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির পথ চলা শুরু করেছিলেন। ২০২৩ সালে উক্ত পদ ছেড়ে ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। জনগণের ভালোবাসায় সাভার আশুলিয়া (ঢাকা ১৯) সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজ১৮/০১/২০২৪খ্রিঃ তারিখে সাভার উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন শৃক্খলা সভা ও মাসিক সাধারণ সভায় অংশ গ্রহণের মাধ্যমে সাভার আশুলিয়ার এমপি হিসাবে কর্মযাত্রা শুরু করলেন। কার্যসভায় উপস্হিত হলে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পরিষদের কর্মকর্তবৃন্দ। প্রধান অতিথি হিসাবে মুহাম্মদ সাইফুল ইসলাম বিভিন্ন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত করেন এবং দপ্তরের কাজের অগ্রগতি বিষয়ে অবহিত করেন। এছাড়া বর্তমান বিরাজমান সাভারকে চাদামুক্ত,হকার্স উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে হকার্সলীগের নেতৃবৃন্দের সমস্যা নিরসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহিত আলাপ সাপেক্ষে দ্রুত সাভার স্ট্যান্ডের পাশে পুণর্বাসনের আশ্বাস দেন। এ সময় আরো উপস্হিত ছিলেন সাভার উপজেলার স্বাস্হ্য ও প: প: কর্মকর্তা মোঃ সায়েমুল হুদা,সাভার থনার অফিসার ইনচার্জ আকবার আলি খান, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied