চলন্ত ট্রেনে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এটেনডেন্টকে বরখাস্ত, তদন্ত টিম গঠন
আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ওই ট্রেনের এটেনডেন্ট আক্কাস গাজীকে ঘটনার পর বুধবারই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) সকালে আক্কাসের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও করেছে সংশ্লিষ্ট দপ্তর। এছাড়া চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনায় লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে চার সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ এ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে। একজন ধর্ষকের জন্য আমাদের কোনো ছাড় নেই। এটা রেলওয়ের ভাবমূর্তির বিষয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা এখন থেকে কঠোর না হলে যাত্রীদের ভেতরে আতঙ্ক তৈরি হতে পারে বিধায় সে যদি দোষী প্রমাণিত হয় তার জন্য আমরা কোন সহানুভূতিশীল আচরণ এক্ষেত্রে দেখাবো না।
এদিকে ধর্ষিতা কিশোরীর পরিবারের সাথে রেল পুলিশের পক্ষ থেকে গতকাল বুধবার রাতে যোগাযোগ করা হলে আজ বৃহস্পতিবার সকালে তার বড় ভাই তাকে নিতে আসে বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী। মেয়েটিকে আদালতে নেয়ার পর বিচারকের আদেশে তার জবানবন্দী রেকর্ডের পর অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
এর আগে ভুল ট্রেনে উঠে পড়ায় এক কিশোরীকে চলন্ত ট্রেনে ফাঁকা কেবিনে নিয়ে গতকাল বুধবার সকালে ধর্ষণ করে লালমনি এক্সপ্রেস ট্রেনের এটেনডেন্ট আক্কাস গাজী। এ ঘটনায় আক্কাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় রেল পুলিশ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied