তীব্র শীত উপেক্ষা করে এমপি দারা'র গণসংবর্ধনায় লাখো জনতা
রাজশাহীর পুঠিয়ায় তৃতীয়বারের মত রাজশাহী-৫ আসনে নির্বাচিত সংসদ সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আব্দুল ওয়াদুদ দারা'র বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ গণসংবর্ধনায় লাখো জনতার ভালবাসায় সিক্ত হন আব্দুল ওয়াদুদ দারা। এর আগে গাঁওপাড়া ঢালান থেকে বিপুল পরিমান নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনার মাধ্যমে পিএন স্কুল মাঠের মঞ্চে নিয়ে আসেন।
সংবর্ধণা অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার,স্বাচিপ জেলা সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থবিষয়ক সম্পাদক ডা: চিন্ময় কান্তি দাস, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক,আ: লীগ নেতা রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আবু সালেহ সহ পুঠিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল পরিমান সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত তিনবারের এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, আপনাদের ভালবাসায় আমি অভিভূত, আবেগ আপ্লুত। আপনাদের কাছে আবারও ঋনী হয়ে গেলাম আমি। ইনশাআল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুঠিয়া-দূর্গাপুরের উন্নয়নের মাধ্যমেই এ ভালবাসার প্রতিদান দেব।
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এ কারনেই বাংলাদেশের মানুষ তাঁকে ভালবেসে পঞ্চমবারের মত দেশের দায়িত্ব তুলে দিয়েছেন, বানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব আরও উন্নয়নের দিকে, স্মার্ট বাংলাদেশের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের দিকে।
জননেতা আব্দুল ওয়াদুদ দারা বলেন, আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চেয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আমার দেয়া ওয়াদা পুরণ করবো।
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
Link Copied