ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

“উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-১-২০২৪ দুপুর ২:২০

প্রতি বছরের ন্যয় এ বছরও “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে সদর উপজেলার শীবগঞ্জ মহেশালী ধনীপাড়া গ্রামে শিবতস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্প ও পিঠা উৎসব পালিত হয়।
ঠাকুরগাঁও জেলার ১৯৯৩ সালে এসএসসি ব্যাচের সমমনা বন্ধু সংগঠন “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর আয়োজনে উল্লেখিত গ্রামের ৩শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, বøাড প্রেসার পরিমাপসহ নাক, কান, গলার রোগীদের চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিতবস্ত্র বিতরণ করেন উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁওয়ের বন্ধু ডা: শেখ মাসুদ, রেজাউল করিম রাজু, রনজিনা, আকতার, নজরুল, আশরাফ সোহাগ, ওমর ফারুক, আল্পনা, দুলাল, ডলার, কামরুন শাহিন, রুস্তম, সাদ্দাম সাদাব, জুয়েল, আনোয়ারুল, ফারজানা লাকী, হাসানুজ্জামান সুমন, নাজমুল হক নাজু, সাহান সোহেল, জিন্নাহ, শহিদ, শামস্ ইকবাল, অধির, হাসান মাহমুদ জুয়েল, তুষার, শামীম, আজাহার, তরিকুল, সাবিনা ইয়াসমিনসহ সকল উদ্দীপ্ত বন্ধুরা। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার ১৯৯৩ সালে এসএসসি ব্যাচের সমমনা বন্ধু সংগঠন “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর পক্ষ থেকে ইতিপূর্বে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে সারা দেশে সামাজিক ও সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা হয়ে আসছে এবং আগামীতেও এ জাতীয় সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলে জানান সদস্যরা। শেষে পিঠা উৎসব পালন করেন “উদ্দীপ্ত-৯৩” ঠাকুরগাঁওয়ের সদস্যগণ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ