অভয়নগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তের হামলা
যশোরের অভয়নগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি,ডাঃ মিনারা পারভীনের বাড়িতে দুষ্কৃতিকারিরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীনের স্বামী,ডাঃ মুক্তার হোসেন জানান,মেয়েদের পড়াশোনার সুবিধার্তে গত ৫মাস যাবৎ নওয়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে আছি এবং মাঝে মাঝে এই বাসাতে এসে থাকি এবং গত পরশুদিনও আমরা এই বাসাতেই ছিলাম।
গতকাল (১৮ই জানুয়ারি)রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়। বিষয়টি আমাকে ফোনের মাধ্যমে এক প্রতিবেশী জানালে,সাথে সাথে আমি প্রশাসনকে অবগত করি। তাৎক্ষণিক অভয়নগর থানা পুলিশ ঘটনা স্থানে এসে পরিদর্শন করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলেন। ডাঃ মুক্তার হোসেন আরো বলেন,বিষয়টি গভীর রাতে ঘটায়,এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা এর সাথে জড়িত রয়েছে।
এ বিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মিনারা পারভীনের কাছে জানতে চাইলে,তিনি তার মুঠোফোনে জানান,আমার মেয়েকে পরীক্ষা দিতে আমি ঢাকায় নিয়ে এসেছি।আমার বাড়িতে হামলার ঘটনা শুনেছি এবং বিষয়টি আমি প্রশাসনকে অবগত করেছি কিন্তুু এলাকার বাইরে থাকায় এখনো থানায় লিখিতভাবে অভিযোগ করতে পারিনি।তবে অতি দ্রুতই আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।
ঘটনার সত্যতা জানতে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলামকে ফোন করলে,তিনি বলেন,হামলা সংক্রান্ত লিখিত কোন অভিযোগ এখনো পর্যন্ত পায়নি তবে লিখিত অভিযোগ পেলে আমরা ঘটনা পর্যবেক্ষণ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান