খুলনায় দুই মেডিকেল ভর্তি কোচিং সিলগালা
খুলনায় মেডিকেল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসক। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মঙ্গলবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কোচিং দুটিতে তালা ঝুলিয়ে দেয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও মহেশ্বর মন্ডল। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখতে খুলনা মহানগরীর মেডিকেল ভর্তি কোচিং সেন্টারসমূহে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি নির্দেশনা মোতাবেক রেটিনা মেডিকেল কোচিং, মেডিকো মেডিকেল কোচিং ও উন্মেষ মেডিকেল এন্ড ডেন্টাল ভর্তিকেয়ার বন্ধ পাওয়া যায়। তবে নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মেডিএইড ও ডিএমসি স্কলার মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান দুটিই সিলগালা করা হয়। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সকল মেডিকেল কোচিং অনলাইন ও অফলাইন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আমরা বিষয়টি জানিয়েছি। কিন্তু নির্দেশনা অমান্য করায় আজ অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন