ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদকের শীতার্থ ছিন্নমুল জনগনের মাঝে কম্বল বিতরণ
সারা দেশে জেঁকে বসেছে শীত। প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারনে দীনমজুরদের প্রতিদিনের আয়ের পথ বন্ধ হওয়ার পথে এরই মধ্যে শীত নিবারনে বাড়তি টাকার সংকুলানে দিশেহারা। সেই সাথে কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের উষ্ণতা পেতে তারা চেয়ে আছে অন্যের মুখপানে।
এদিক থেকে যিনি প্রতিনিয়ত সমাজের অসহায় মানুষের প্রতি নিজ উদ্যোগে ভালোবাসা ও সহানুভতির হাত বাড়িয়ে দেন, তিনি হলেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান। তিনি এ বছর সামাজিক দায়বদ্ধতা থেকে কয়েকটি ধাপে তার দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে সাভার পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্য ৭ টি ওয়ার্ডে এ পর্যন্ত ৩ হাজার কম্বল বিতরণ করেন। পর্যায়ক্রমে বাকি দুইটি ওয়ার্ডেও বিতরণ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা যুবলীগের আয়োজনে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের নয়াবাড়ী ঈদগাহ মাঠে শীতবস্ত্র হিসাবে তিনশত কম্বল বিতরণ করেন জিএস মিজান।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থদের পাশে থাকারও আহবান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রমজান আহমেদ, পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান এরশাদসহ আরো অনেকে। এই কম্বল পেয়েছেন ১নং ওয়ার্ডের সকল ধর্মের অনুসারী শতাধিক দুস্থ মানুষ।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ