ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৬০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ২:৪

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করার অপরাধে বাংলাদেশিসহ ৫৬০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (১৯ জানুয়ারি) সেলাঙ্গরে বান্দার তাসিক কেসুয়াম বৈদুরি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

অভিযানে অংশগ্রহণ করেন ৪৫৫ জন ইমিগ্রেশন অফিসার, ৬০ জন জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ), ১২ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এবং সিভিল ডিফেন্স ফোর্সের পাঁচজন কর্মী ।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, আটককৃতরা বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিওন এবং ক্যামেরুনের নাগরিক।

এই অ্যাপার্টমেন্টে যারা বসাবাস করেন তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশ বিদেশি বাসিন্দা। ঘনবসতি হওয়ায় অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দাদের কষ্ট হচ্ছিল বলে অভিযোগ ছিল। এখানে বসবাসরত বিদেশিদের মধ্যে অনেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল অভিযোগ আছে।

মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ আরও বলেন, অভিবাসন আইনের অধীনে অন্যান্য অপরাধসহ বিভিন্ন অপরাধের জন্য বিদেশিদের আটক করা হয়েছে। আটককৃতদের আরও তদন্তের জন্য বুকিত জলিলের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

অভিযানের সময় ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফরি এমবোক তাহা, ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (নিয়ন্ত্রণ) দাতুক কেন আনাক লেবেন, ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মদ জাসমি মোহাম্মদ জুওয়াহির, সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামর উদ্দিন এবং ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কুমার উদ্দিন, ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা