ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৩:৪৯
গাইবান্ধার পলাশবাড়ীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এর আগে ১৮ জানুয়ারী বৃহস্পতিবার ফজর নামাজ পর ভারত থেকে আগত মাওলানা মুরুব্বী মোহাম্মাদ হেদায়েত হোসেন খান-এর আম বয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 
 
গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের উদ্যোগে তিনদিন ব্যাপী এবারের জেলা ইজতেমা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার এলাকায় বিস্তীর্ণ ফসলের খালি মাঠ জুড়ে শুরু হয়। এতে গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করেছেন। ইজতেমায় কেন্দ্রীয় , বিভাগীয় ও জেলা তাবলীগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন। 
 
তিন দিনের ইজতেমায় ইসলামী জীবন বিধান-ধর্মীয় আলোকে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি,শান্তি ও ঐক্যসহ বিশ্ব মানবতার মুক্তি কামনায় বয়ান পেশ করবেন ভারত থেকে আগত মাওলানা. মুরুব্বী মোহাম্মাদ হেদায়েত হোসেন খান, ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আজিমুদ্দিন ও মুফতি মাওলানা আজিজসহ অন্যান্যরা। 
 
মাঠের চারদিকে পুলিশি নিরাপত্তায় কন্ট্রোলরুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এবারের ইজতেমায় ভারত, শ্রীলংকা, কেনিয়া ও উগান্ডা থেকে মুসল্লীরা অংশ গ্রহণ করেন। (২০ জানুয়ারী) শনিবার দুপুরে আখেরি মোনাজাতে জেলা তাবলীগ জামাত, আগত তাবলীগ জামাতের মেহমানগণ ও জেলার স্থানীয় হাজার হাজার মুসল্লিগণ অংশ নেন ।  এছাড়াও জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, সদর থানা অফিসার ইনর্চাজ মাসুদ রানা, পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, জেলা গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান