ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৩:৫১

ভোলার লালমোহনে ৫২তম শীতকালীন (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে শনিবার দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
গত ১৮ জানুয়ারি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট, বাস্কেটবল, হকি, ভলিবল, সাইক্লিং, দৌড়, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ, বর্শা, চাকতি ও গোলক নিক্ষেপসহ মোট ৫৬টি (একক ও দলীয়) ইভেন্টে বালক ও বালিকার ৪টি গ্রুপে শুরু হয় তিনদিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। ২০ জানুয়ারী (শনিবার) প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সহকারী কমিশনার (ভূমি)ইমরান মাহমুদ ডালিম'র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মণ্ডলসহ আরও অনেকে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত