ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৩:৫৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মার্কেট মালিকের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রশিদ টিপু নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানিয়েছেন, সরকারি জমি কেউ দখল করতে পারবে না। অভিযোগে বলা হয়, উপজেলার মনাকষা বাজারে চৌকা মৌজায় দশ দশমিক ৬২ একর জমি ক্রয় করে ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছেন আবদুর রশিদ টিপু। কিন্তু প্রায় পাঁচ বছর পূর্বে টিপু পূর্ব দক্ষিণ পার্শ্বের জমি ক্রয় করে মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দেওয়াল নির্মাণ করে রাখে মার্কেট মালিক। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসার পর জোরপূর্বক মনাকষা সরকারি পশুর হাটের জমি দখলের উদ্দেশ্যে দেওয়াল নির্মাণ করে রাখে। পরে গত ১৩ ডিসেম্বর পাঁচজন রাজমিস্ত্রি দিয়ে জোরপূর্বক টিপু ও মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দোকানঘর নির্মাণ করে আসছে। এ সময় টিপু বাধা প্রদান করলে তাকে নানান হুমকি ধামকি প্রদান করে। তবুও ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করলেও মার্কেট মালিক আপোষ করবে না বলে সাফ জানিয়ে দেয়। এ ঘটনায় দ্রুত নির্মাণ কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবদুর রশিদ টিপু। যদিও মার্কেট মালিক মাইনুল ইসলাম বলেন, টিপুর বারান্দায় আমার জমি আছে। বারান্দার যাবতীয় আসবাবপত্র তাকে সরিয়ে নিতে বলা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, সরকারি জমি কেউ দখল করতে পারবে না। তবে নিজ নিজ জমি ব্যবহার করতে পারবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা