ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৪:২৬

লালমনিরহাটের কালীগঞ্জে মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ময়েজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়। আহত ময়েজ উদ্দিন শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই উপজেলার কাকিনা চাঁপারতল এলাকায় ট্রাকের ধাক্কায় ময়েজ উদ্দিন আহত হয়। ময়েজ উদ্দিন উপজেলার কাকিনা চাঁপারতল পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ আদায় করে রাস্তা পার হওয়ার সময় লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে একটি ট্রাক ময়েজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার এস আই নুরুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার আটক আছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন