ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে নবনির্বাচিত এমপি বেনজীর আহমদকে সংবর্ধনা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৪:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো বিপুল ভোটে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারী) চৌহাট ইউনিয়ন আ'লীগের আয়োজনে রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজে মাঠে চৌহাট ইউনিয়ন আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন খান মিন্টু'র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদকে  এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজাপুর বেগম আলোয়ারা গার্লস কলেজের প্রতিষ্ঠিতা ও ঢাকা জেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম। সঞ্চালনা করেন ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আহাম্মদ হোসেন,চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি,ঢাকা জেলা যুবলীগের সদস্য আসলাম খান,উপজেলা যুবলীগের কাযকরী পরিষদের সদস্য মাকছুদুল হক খান মিরাজ প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত