পাইকগাছায় বাড়ছে অগ্নিকাণ্ড নিঃস্ব হচ্ছে মানুষ
পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষে ভুমি অধিগ্রহণের জন্য নতুন জায়গা নির্ধারণ করার ১৫ মাস অতিবাহিত হলেও আলোর মুখ দেখেনি এলাকাবাসী। অক্টোবর ২২ সালে নির্ধারিত জায়গা পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উলেখ্য, জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরত্বে অত্র উপজেলার অবস্থান হওয়ায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি রোধে তেমন কোন কার্যকর ব্যবস্থা নেই। যার ফলে এলাকাবাসী অত্র এলাকায় ফায়ার সার্ভিস স্থাপনের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অক্টোবর ২২ সালে পৌরসভার শিববাটী মৌজায় ট্রেনিং সেন্টারের পাশে জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু জমির মালিকরা আদালতে মামলা করলে মামলায় জমির মালিকদের অনুক‚লে আদেশ প্রদান করায় অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। পরবর্তিতে জেলা সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম আবারো উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক ৪ অক্টোবর ২২ সকালে লস্কর ইউনিয়নের চকবগুড়া মৌজায় পাইকগাছা কয়রা সড়কের কৃষি কলেজ সংলগ্ন স্থানে ভুমি অধিগ্রহণের জন্য ১ একর জায়গা প্রাথমিকভাবে চুড়ান্ত করা হয়। নির্ধারিত জায়গা পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নবনির্বাচিত এমপি মোঃ রশীদুজ্জামানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন