পিরোজপুর আদালতে হাজিড়া দিতে এসে পুলিশের মোটর সাইকেল চুরির ঘটনায় গ্রেফতার ১
পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় ফয়সাল নামের এক যুবক। পরে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল সহ একাধীক মামলার আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে। ২০ জানুয়ারি শনিবার বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য সংবাদ কর্মীদের জানান। গ্রেপ্তার ফয়সাল শেখ (৩২) পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে।
পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) পিরোজপুর আদালতে একাধীক মাদক মামলার আসামী ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটর সাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগীতায় আসামী ফয়সালকে সনাক্ত করে। পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০ জানুয়ারি শনিবার সকালে পৌর শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে এবং আসামীর দেয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
Link Copied