ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজশাহীতে তীব্র শীতে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-১-২০২৪ রাত ১২:৫৪

শীতের তীব্রতা বাড়ায় রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাতে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক পৃথক এ ছুটি ঘোষণা করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয় শুধু রোববার (২১ জানুয়ারি) বন্ধ থাকবে। তবে দিনের তাপমাত্রা যদি না বাড়ে তবে রোববার আবার নতুন করে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক ডা. শারমিন ফেরদৌস চৌধুরীর সই করা এক চিঠিতে বলা হয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য বলছে, রাজশাহীতে শনিবার সকালে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে রাত ১০টায় তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৭ দিনে রাজশাহীতে দিনের তাপমাত্র কমবে বলে জানিয়েছে আওহাওয়া অধিদপ্তর।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। শনিবার সকালেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আগামী ৭ দিনের পূর্বাভাসে দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দিনের তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ৭ দিন পর বৃষ্টি হয়ে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা