লাকসাম শ্রী শ্রী জগন্নাথ বাড়ীতে ৩৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন
ঐতিহ্যবাহী লাকসাম শ্রী শ্রী জগন্নাথ বাড়ীতে বার্ষিক মহোৎসব উপলক্ষে ৩৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন রবিবার (২১ জানুয়ারী) গঙ্গা আবাহন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী মহাপ্রসাদ ও নামযজ্ঞ উৎসবের মধ্য দিয়ে শুভ সমাপন হবে।
জানা যায়, এ বছর ৬ টি দল নিয়ে শ্রী শ্রী নাম সুধা পরিবেশন করবেন। জগন্নাথ বাড়ী আয়োজন কমিটির নেতৃবৃন্দ সার্বিক ভাবে আয়োজন শেষ করেছেন। সাবেক বৃহত্তর লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই, নাঙ্গলকোট, বরুড়া সহ দূর দূরান্ত থেকে সনাতন ভক্তবৃন্দ দিনব্যাপী নাম শুনবেন। মহোৎসব উপলক্ষে লাকসাম পাইলট স্কুল মাঠে মেলা আয়োজন করেছেন। মেলায় নাগরদোলা সহ দোকানীরা হরেক রকম পন্য সাজিয়ে বসেছেন।
এ ব্যাপারে লাকসাম জগন্নাথ বাড়ী কমিটির সেক্রেটারী অরবিন্দ সাহা বিন্দু বলেন, প্রতি বছরের ন্যায় লাকসাম জগন্নাথ বাড়ীতে বর্ষিক মহোৎসব করে আসছি। আজ রবিবার শুভ অধিবাসের মধ্যে দিয়ে ৩৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন সনাতন ভক্তবৃন্দ যাতে ভালো ভাবে নামসুধা শ্রবন করতে পারেন আমরা আয়োজক কমিটির নেতৃবৃন্দ ব্যবস্থা করেছি। আমাদের অভিভাবক এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় কে জগন্নাথ বাড়ীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎসব উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আমাদের কে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ