পত্নীতলায় চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২
নওগাঁর পত্নীতলা উপজেলার সাপাহারগামী পাকা রাস্তার ইটভাটার পাশের জমিতে অটো চার্জার চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় হাদিউল ইসলাম সজিবুর (৩৫) ও আশরাফুল ইসলাম (৩৭) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন রবিবার (২১ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাজরাবাড়ি ফকিরপাড়া গ্রামের আজহার আলীর ছেলে হাদিউল ইসলাম সজিবুর ওরফে জীবন (৩৫) ও গাবতলী উপজেলার রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের মৃত. আফছার মোল্লার ছেলে আশরাফুল ইসলাম আশরাফ (৩৭)।
পুলিশ জানায়, ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পত্নীতলা বাজার এলাকায় পত্নীতলা- সাপাহারগামী পাকা রাস্তার পাশে একটি জমিতে আজিজার রহমান (৫০) নামে এক অটোচার্জার চালকের লাশ উদ্ধার করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত. ছফের আলীর ছেলে। কে বা কারা তাকে হত্যা করে তার অটো চার্জার ছিনতাই করে।
এ ঘটনায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর দিকনির্দেশনায় পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের নেতৃত্বে পত্নীতলা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানার সাতগাড়া গ্রাম হতে হাদিউল ইসলাম ও বগুড়া জেলার সদর থানাধীন পীরগাছা বাজার থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে। ছিনতাই করা অটো চার্জারটিও উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘হাদিউল ও আশরাফুল এদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা অটো চার্জার ছিনতাইয়ের অপরাধে জড়িত।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি