তানোর উপজেলা নির্বাচনে আ.লীগ নেতৃবৃন্দের পছন্দের শীর্ষে ময়না চেয়ারম্যান
গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে শুরু হয়েছে উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আলোচনা। বিশেষ করে রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্ভাব্য প্রার্থীকে নিয়ে চায়ের কাপে আলোচনার ঝড় তুলেছে। তবে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের পছন্দের শীর্ষে রয়েছে এমপি ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। শুধু তাই নয় আওয়ামী লীগকে চাঙ্গা রাখতে ব্যাপক ভূমিকা রয়েছে ময়না চেয়ারম্যান।
আগামী উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রায় প্রতিদিন বিভিন্ন ইউপির পাড়া মহল্লায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ময়না চেয়ারম্যানের উঠান বৈঠক ও জনসভা চলমান রয়েছে। তিনি একজন সফল রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, কারণ উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ৮১টি ওয়ার্ড, আর এই প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বর্তমান ভরসা ময়না চেয়ারম্যান। শুধু তাই নয়, ইউপি ও পৌরসভার হাতে গোনা দু-একজন আওয়ামী লীগ নেতা ছাড়া সকল নেতার শেষ ও প্রথম ভরসা হিসেবে একমাত্র ময়না চেয়ারম্যানকেই দেখা যাচ্ছে।
বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সকালের সময়কে বলেন, তানোরে ময়না চেয়ারম্যান আছে বলেই আওয়ামী লীগ একটি শক্তিশালী ভিত তৈরি হয়ে আছে, কারণ তিনি সব সময় জনসাধারণ ও নেতা-কর্মীর সাথেই মিশে থাকে এবং আছে। আগামী উপজেলা নির্বাচনে আবারও নৌকার মাঝি হিসেবে ময়নাকেই দেখতে চান তিনি।
আগামী উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে ময়না চেয়ারম্যানের সঙ্গে কথা হলে তিনি সকালের সময়কে বলেন, তানোর গোদাগাড়ীর অবিভাবক আমার রাজনৈতিক গুরু ওমর ফারুক চৌধুরী এমপির নির্দেশনায় আমি সংগঠনিক কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করে যাবো । বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন থেকে আমাকে দুইবার ইউপি চেয়ারম্যান ও একবার উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দিয়েছেন। আমি বিশ্বাস করি আগামী উপজেলা নির্বাচনে আমাকে আবারও আওয়ামী লীগ সংগঠন থেকে নৌকা প্রতীক দিবে এবং আমি জয়ী হবো ইনশাআল্লাহ।
ময়না চেয়ারম্যান আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন তথা নৌকার সাথে কখনো বেইমানি করিনি এবং আগামীতেও করবো না ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু
নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর
হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ
কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা
নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান
কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা
কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত
বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগেজ স্ক্যানার নষ্ট, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা
Link Copied